নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ০.১৫ টাকা কিন্তু এনএভি বেড়েছে ০.৫৩ টাকা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) ডেলুটেড শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৩৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ০.১৫ টাকা।
এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ঋনাত্তক ০.০৬ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ০.৯২ টাকা।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৪ পয়সা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির এনএভি বেড়েছে ০.৫৩ টাকা।






