বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

৩ বছর লভ্যাংশ দেবে না পিপলস লিজিং – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৫০ সময় দেখুন
৩ বছর লভ্যাংশ দেবে না পিপলস লিজিং – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকা লোকসানি কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড শেয়ারহোল্ডারদের ৩ বছর কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ।

রবিবার (০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯.৭৬ টাকা আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৮৩.৫৩ টাকায়।

২০২০ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২.৩২ টাকা আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১০১.২৪ টাকায়।

২০২১ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪.৪০ টাকা আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১১৫.৩৪ টাকায়।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ১২ অক্টোবর।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর