শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৪৩ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সংবর্ধনা’ দেবে রাবি অ্যালামনাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
৪৩ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সংবর্ধনা’ দেবে রাবি অ্যালামনাই


রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ৪৩ বিশিষ্টজনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হবে। আগামী ২০-২১ মার্চ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এই সংবর্ধনা দেওয়া হবে।

শনিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ৪৩ জনকে এ সংবর্ধনা দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন- শহিদ অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জোহা, শহিদ এ এইচ এম কামরুজ্জামান, ড. মুহম্মদ শহীদুল্লাহ, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, হাসান আজিজুল হক, যতীন সরকার,
সেলিনা হোসেন, মহাদেব সাহা।

একুশে পদক প্রাপ্তরা হলেন- মমতাজ উদদীন আহমদ, জিয়া হায়দার, অধ্যাপক মুহম্মদ শামস-উল হক,
অধ্যাপক সনৎ কুমার সাহা, অধ্যাপক মজিবর রহমান দেবদাস, কবি ওমর আলী, গোলাম আরিফ টিপু, হালিমা খাতুন, ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার), ড. গোলাম মুরশিদ, এস এম আব্রাহাম লিংকন, ফরিদা পারভিন, অধ্যাপক মনিরুজ্জামান মিয়া।

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তরা হলেন- ড. মযহারুল ইসলাম, কবি আতাউর রহমান, বদরউদ্দিন উমর, আবদুল হাফিজ, কবি আবুবকর সিদ্দিক, অধ্যাপক আলী আনোয়ার, সুশান্ত মজুমদার, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, অধ্যাপক খোন্দকার সিরাজুল হক, অধ্যাপক শহিদুল ইসলাম, জাকির তালুকদার, মাসুম রেজা, মামুন হুসাইন, অধ্যাপক মলয় ভৌমিক, স্বরোচিষ সরকার, রতন সিদ্দিকী, ইমতিয়ার শামীম,
আনজীর লিটন, রফিকুর রশীদ, আমিনুর রহমান সুলতান, মো. জাহাঙ্গীর আলম শাহ, অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

সংবর্ধনা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন সেলিনা হোসেন, অধ্যাপক সনৎ কুমার সাহা, এস এম আব্রাহাম লিংকন, অধ্যাপক শহিদুল ইসলাম, জাকির তালুকদার, মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক, স্বরোচিষ সরকার, রতন সিদ্দিকী, ইমতিয়ার শামীম, আনজীর লিটন, রফিকুর রশীদ, আমিনুর রহমান সুলতান, মো. জাহাঙ্গীর আলম শাহ, অধ্যাপিকা হোসনে-আরা বেগম। বাকিদের স্বজন, পরিবার এবং প্রতিনিধিরা সংবর্ধনায় অংশ নেবেন।

এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে থাকছে যাত্রাপালা, নাটক ও গান। এছাড়া আয়োজনের আকর্ষণ হিসেবে থাকছে ব্যান্ড শিরোনামহীনের গান।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর