বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

৬ মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
৬ মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক – Corporate Sangbad



আহসান আলম চুয়াডাঙ্গা প্রতিনিধি: চেক প্রতারণার দুটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহাঙ্গীর আলমকে (৫১) গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। এর আগে সকালে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

গ্রেফতার জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মৃত শেখ আহমদের ছেলে।

পুলিশ জানায়, জাহাঙ্গীর খুলনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের স্বত্ত্বাধিকারী কামালের সাথে ব্যবসা করেন। ব্যবসার এক পর্যায়ে টাকা আটকে ফেলেন তিনি। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়। ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ওই মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া, ২০১৫ সালে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। চলতি বছরের ২ মার্চ ওই মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সকালে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বিকেলে গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই দুটি মামলা ছাড়াও তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা, খুলনাসহ বিভিন্ন জেলায় আরও ৭/৮ টি মামলা রয়েছে। মামলাগুলো বিচারাধীন রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর