বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৩২ সময় দেখুন
৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, ফু ওয়াং ফুড, রানার অটো, বিএসআরএম লিমিটেড এবং রহিম টেক্সটাইল।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, ফু ওয়াং ফুড এবং রানার অটোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। আর বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড এবং রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

বিএসআরএম স্টিল:কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এপেক্স স্পিনিং:কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ৩’এবং স্বল্পমেয়াদে এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এপেক্স ফুডস: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ১’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ফু-ওয়াং ফুড: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘বিবিবি২’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ এবং ১৬ নভেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রানার অটো: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এ১’এবং স্বল্পমেয়াদে এসটি-৩’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিএসআরএম লিমিটেড: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ+’এবং স্বল্পমেয়াদে এসটি-২ ’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রহিম টেক্সটাইল মিলস লিমিটেড: কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএ-’এবং স্বল্পমেয়াদে এসটি-৩ ’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩০ জুন,২০২৩ এবং ৩০ সেপ্টেম্বর,২০২৩ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর