শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

আর্ন্তজাতিক দাতা সংস্থা UMCOR এর আর্থিক সহায়তায়, Muslim Aid UK Bangladesh Field Office এর কারিগরি সহযোগিতায়, YPSA(Young Power in Social Action), “Emergency NFIs and Cash Grant Supports to the massive fire affected people in the camps and host communities in Ukhia of Cox’s Bazar” প্রকল্পের আওতায়- উখিয়ার, পশ্চিম বালুখালী, ১ নং ওয়ার্ডে বিগত ২২ মার্চ ২০২১ ইং তারিখে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪৪টি পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা হিসেবে ৮০০০/=(আট হাজার) টাকা মোবাইল মানি ট্রান্সফার (বিকাশের মাধ্যমে) ২৪ অক্টোবর‘২১ইং প্রদান করা হয় । উল্লেখ্য যে, উক্ত পরিবার বর্গের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী হিসেবে ৮টি আইটেম ১২ অক্টোবর‘২১ ইং বিতরণ করা হয়। উল্লেখিত প্রকল্পের আওতায় গত ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর জনাব, আহসান হাবীব, ক্যাম্প ইন চার্জ, ক্যাম্প ৮ ই, উখিয়া, কক্সবাজার মহোদয়ের উপস্থিতিতে আগুনে ক্ষতিগ্রস্থ জোরপূর্বক বাস্তুচ্যুাত ৪২৫টি রোহিঙ্গা পরিবারের মধ্যে বিছানা-বালিশের সেট এবং কোভিড-১৯ প্রতিরোধে সুরক্ষা সামগ্রীসহ ১৩টি আইটেম বিতরণ করা হয়। এছাড়াও গত ২৬ সেপ্টেম্বর‘২১ইং ১৯৫ জন প্রবীণ ও প্রতিবন্ধীদের মধ্যে প্রবীণ ও প্রতিবন্ধী বান্ধব সামগ্রী বিতরণ এবং ২৭ সেপ্টেম্বর‘২১ইং ২৫০ পরিবারের শিশুদের খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও গত জুন‘২১ইং Muslim Aid UK Bangladesh Field Office আর্থিক সহযোগিতায় ইপসা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩৪টি হোস্ট কমিউনিটি এবং ২৯৮টি রোহিঙ্গা পরিবারের (ক্যাম্প ৮-ডব্লিউ) মধ্যে হাড়ি-পাতিল, কাপড়সহ নিত্য প্রয়েজনীয় সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখিত প্রকল্পের সমাপ্তি সভা উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া মহোদয়ের কক্ষে অনুষ্ঠিত হয় ২৫ অক্টোবর‘২১ইং। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া, কক্সবাজার। উনি বলেন-প্রকল্পের সহায়তাগুলো দেরীতে হলেও ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানীয় ১৪৪টি পরিবারের জন্য খুবই প্রয়োজনীয় ছিল এবং উপকৃত হয়েছে। আশা রাখি, পরিবারের সদস্যরা সহায়তার যথাযথ ব্যবহার করবে। আমি এই জন্য দাতা সংস্থা ও বাস্তবায়নকারী সংস্থা ইপসা‘কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, ভবিষ্যতে স্থানীয়দের চাহিদা মোতাবেক আরও প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করার জন্য দাতা সংস্থাকে অনুরোধ জানাচ্ছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর