বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

অনলাইন পরীক্ষার দাবিতে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৩৮ সময় দেখুন
অনলাইন পরীক্ষার দাবিতে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: এখনও করোনার সংক্রমণ রয়েছে এমন যুক্তি দেখিয়ে অনলাইনে পরীক্ষা দিতে মানববন্ধন করেছে ইংরেজি মাধ্যমের কিছু শিক্ষার্থী। তারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা দিতে চাচ্ছে না। তাদের দাবি, পোর্টফোলিও অব অ্যাভিডেন্স ব্যবস্থায় মূল্যায়ন। ‘ও’ এবং ‘এ’ দুটি লেভেলেই এই ব্যবস্থার দাবি জানিয়েছে তারা।

শনিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এব মানববন্ধনে এসব দাবি তোলেন তারা। লিখিত বক্তব্যে তারা বলেন, ‘পোর্টফোলিও অব অ্যাভিডেন্স হচ্ছে-ি ক্লাসে উপস্থিতি, ক্লাস মূল্যায়ন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, মক টেস্টসহ শ্রেণিকক্ষের সামগ্রিক অবস্থান বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি।’

বেশ কয়েকটি ভিন্ন রাষ্ট্রের তুলনা টেনে তারা বলেন, ‘এই পদ্ধতিতে বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের পরীক্ষা হচ্ছে। সবাই মহামারির বিষয়টি বিবেচনায় রেখেই এই ক্লাস পরীক্ষা নিচ্ছেন। মহামারিতে দুই বছর সশরীরে ক্লাস বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছেন। নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সেভাবে ক্লাস হয়নি। এমন সময়ে প্রচলিত পদ্ধতিতে পরীক্ষার নেওয়ার কোনো মানে হয় না। এভাবে শিক্ষার্থীদের মূল্যায়নও করা যাবে না।’

মানবন্ধনে আগত শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ের জন্য তারা প্রায় ছয় হাজার শিক্ষার্থী মিলে নিজেদের সই করা একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সরকার চাইলে এ সমস্যার সমাধান হবে। এর সমাধান হওয়া জরুরি।

বক্তারা বলেন, ক্যামব্রিজ ও এডেক্সেল কর্তৃপক্ষ ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পোর্টফোলিও অব অ্যাভিডেন্স ব্যবস্থায় মূল্যায়নকে বিকল্প হিসেবে নির্বাচন করেছে। এটা হচ্ছে একমাত্র বিকল্প। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আমরা আবেদন করেছিলাম, শিক্ষামন্ত্রী বলেছিলেন অনুমতি দেবেন। তবে শেষ মুহূর্তে অনুমতি মেলেনি।

তারা বলেন, এটি বৈষম্যমূলক আচরণ। বাংলামাধ্যমের শিক্ষার্থীরা কম সিলেবাসে পরীক্ষার সুযোগ পেয়েছে। তাই আমরাও প্রমাণভিত্তিক পরীক্ষা দিতে চাই। পুরো সিলেবাসে প্রচলিত নিয়মে পরীক্ষা দিতে গেলে আমাদের পরীক্ষা খারাপ হবে। আমরা নিজের সেরাটা দিতে পারব না।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর