মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই! থাই নির্বাচনে অনুতিনের জয়, গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

অনাস্থা প্রস্তাবের ওপর অধিবেশন ডেকেছেন পাকিস্তানের স্পিকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯৯ সময় দেখুন
অনাস্থা প্রস্তাবের ওপর অধিবেশন ডেকেছেন পাকিস্তানের স্পিকার


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর অধিবেশন ডেকেছেন স্পিকার আসাদ কায়সার। ২৫ মার্চ থেকে জাতীয় পরিষদের নিম্নকক্ষের অধিবেশন শুরু হবে।

পাকিস্তানের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পরিষদের ২৫ শতাংশ সদস্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চাইলে ১৪ দিনের মধ্যে অধিবেশন ডাকতে বাধ্য থাকেন স্পিকার। গত ৮ মার্চ জাতীয় পরিষদের বিরোধী জোট স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাবের আবেদন করেছিল। সে অনুযায়ী ২২ মার্চের ভেতর নিম্নকক্ষে অধিবেশন আহ্বান করার কথা ছিল স্পিকারের। তবে ২২-২৩ মার্চ ইসলামাবাদে ওআইসি সম্মেলন থাকায় বিশেষ পরিস্থিতিতে ২৫ মার্চ অধিবেশন ডেকেছেন স্পিকার।

ইমরান খানকে ক্ষমতাচ্যুতে করতে ৩৪২ সদস্যের পাকিস্তান জাতীয় পরিষদে বিরোধীদের কমপক্ষে ১৭২ ভোট প্রয়োজন। বিরোধীদের দাবি, ইমরান খানের নিজ দল পিটিআই এর সদস্যরাও এবার সরকার বিরুদ্ধে ভোট দেবেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে কমপক্ষে ১৮০টি ভোট পড়বে বলে মনে করেন পিডিএম-এর প্রেসিডেন্ট ফজলুর রেহমান।

এক জরিপের বরাত দিয়ে শুক্রবার দ্য নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা প্রস্তাব সফল হবে বলে মনে করেন ৪২ শতাংশ পাকিস্তানি। এক হাজার মানুষের ওপর চালানো জরিপে ২৬ শতাংশ মানুষ মনে করেন, অনাস্থা প্রস্তাব ঠেকিয়ে দিতে সফল হবেন ইমরান খান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর