বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

অনুষ্ঠিত হল বেসিস এর এজিএম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৬৯ সময় দেখুন
অনুষ্ঠিত হল বেসিস এর এজিএম


বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ তারিখে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত এই সভায় (এজিএম) সভাপতিত্ব করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসিসের প্রাক্তন সভাপতিবৃন্দ, বেসিসের সাবেক পরিচালকবৃন্দ, স্থায়ী কমিটিসমূহের চেয়ারম্যানবৃন্দ, কো-চেয়ারম্যানবৃন্দ, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, পরিচালকবৃন্দ- একেএম আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ কামাল, তানভীর হোসেন খান, মোস্তাফিজুর রহমান সোহেল, রাশাদ কবির এবং বেসিস নির্বাহী পরিচালক আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দীন।

সভায় বেসিসের ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০২০-২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করা হয় এবং ২০২১-২২ অর্থবছরের আয়-ব্যয় হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। পেশকৃত এসব প্রতিবেদনের উপর সভায় উপস্থিত বেসিস সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন ও গুরুত্বপূর্ণ মতামত দেন।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ করে বেসিস সদস্যদের জন্য একটি ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা নেওয়ার জন্য সদস্যরা বেসিস নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এর জবাবে গত ৩ মাসে বেসিসের বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম এর পাশাপাশি ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ তৈরি, স্থানীয় শিল্পের বিকাশ, বিদেশি বাজার সম্প্রসারণ, পুঁজি ও আর্থিক প্রণোদনা সুবিধা বৃদ্ধি, স্টার্টআপের জন্য একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করা, ইনট্যাঞ্জিবল অ্যাসেট বৃদ্ধিতে সহায়তার জন্য নীতি প্রণয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রচার- এই সাতটি স্তম্ভের উপর ফোকাস করে বেসিসের গৃহিত কর্মপরিকল্পনা তুলে ধরেন বেসিস সভাপতি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর