মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

অর্ধেক জনবল নিয়ে আদালতের কার্যক্রম পরিচালনার নির্দেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ সময় দেখুন
অর্ধেক জনবল নিয়ে আদালতের কার্যক্রম পরিচালনার নির্দেশ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে আজ সোমবার থেকে দেশের সকল বিচারিক আদালতে অর্ধেক সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতির আদেশক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মাে. আলী আকবর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করােনা ভাইরাসজনিত রােগ (কোভিড-১৯) সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের সাথে আলােচনাক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে, ২৪ জানুয়ারি হতে ০৬ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত দেশের সকল অধস্তন আদালত/ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা/কর্মচারী নিয়ে সকল প্রকার কার্যক্রম পরিচালিত করবে। অন্যানা কর্মকর্তা-কর্মচারীগণ কর্মস্থলে অবস্থান করবেন।

এর আগে, ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ-পূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করার বিষয়ে নির্দেশনা জারি হয়েছে।

এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে যে ১১ দফা বিধি-নিষেধ তা সবাইকেই মেনে চলতে হবে। আমরা আগেও বিধি-নিষেধ দিয়েছি, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সে জন্য এই সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে।

শিবচরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক ১

৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানি মায়ের কাছে থাকবে দুই…





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর