মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিনে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১৬২ সময় দেখুন
অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিনে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ


‎‎ঢাকা: ‎ইনফিনিক্স এর আসন্ন নোট ৬০ সিরিজে থাকছে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে এবং সম্পূর্ণভাবে নিজের মতো করে সাজিয়ে নেয়া যায়, এমন একটি স্মার্ট ইন্টারফেস। এটি ব্যবহারকারীদের দৈনন্দিন ফোন ব্যবহারে আরও নিয়ন্ত্রণ, ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ করে দেবে। থাকছে শতভাগ কাস্টমাইজ করার সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ফোনের অভিজ্ঞতা সাজাতে পারবেন।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, থিম, লেআউট থেকে শুরু করে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ অন-স্ক্রিন উপাদান সবকিছুই নিজের মতো করে পরিবর্তন করা যাবে। এই সিরিজে এমন একটি নতুন ডিজাইন ধারণা তুলে ধরা হয়েছে, যেখানে ফোনের নকশা এবং ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্রযুক্তি একসঙ্গে কাজ করে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

‎এই নতুন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে, একটি ইন্টারঅ্যাকটিভ লাইটিং ইন্টারফেস, যা ব্যবহার না করলে শান্তভাবে থাকে, কিন্তু সক্রিয় হলে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন, অ্যালার্ট এবং ছোট ইন্টারঅ্যাকটিভ উপাদান দেখায়। এর মাধ্যমে কল, রিমাইন্ডার বা টাইমারের মতো আপডেটগুলো হালকা আলোর সংকেতের মাধ্যমে দেখা যাবে। এমনকি ফোন সাইলেন্ট মোডে থাকলেও গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীর নজরে আসবে।

‎এই ব্যবস্থায় পার্সোনালাইজেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের মতো করে লাইট সিগনেচার তৈরি করতে পারবেন, স্ক্রলিং ইমোজি ব্যবহার করতে পারবেন অথবা বিভিন্ন ডাইনামিক প্যাটার্ন নির্বাচন করে নিজের মুড বা ব্যক্তিত্ব প্রকাশ করতে পারবেন। নোট ৬০ সিরিজে যুক্ত করা হয়েছে পিক্সেল পেটস অ্যানিমেটেড ডিজিটাল সঙ্গী, যেমন :- কিকি দ্য ক্যাট, উফি দ্য ডগ, সিম্বা দ্য লায়ন এবং লুলু দ্য ইউনিকর্ন।

‎অবসরের ছোট মুহূর্তগুলোকে আরও আনন্দময় করতে অ্যাকটিভ ম্যাট্রিক্স ইন্টারফেসে ডট ড্যাশ এবং স্টার ব্লাস্ট এর মতো ছোট গেমও খেলা যাবে, যা ব্যবহারকারীদের দ্রুত বিনোদনের সুযোগ দেবে। নোট ৬০ সিরিজ “ফান অন দ্য গো” ধারণাকে সামনে রেখে তৈরি করা হয়েছে, যেখানে আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে ইন্টারঅ্যাকটিভ সফ্‌টওয়্যার অভিজ্ঞতা মিলিয়ে একটি ভিন্নধর্মী ফোন ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। নতুন এই ফিচারগুলো ইঙ্গিত দেয় যে, আসন্ন উন্মোচনে ইনফিনিক্স শুধু নতুন ডিজাইনই নয়, বরং আরও প্রাণবন্ত ও কাস্টমাইজ করা যায় এমন একটি স্মার্টফোন অভিজ্ঞতাও তুলে ধরতে যাচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর