বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আছিয়া সি ফুডের কিউআইও আবেদন জমা পড়েছে ৫৫ গুণ বেশি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
আছিয়া সি ফুডের কিউআইও আবেদন জমা পড়েছে ৫৫ গুণ বেশি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: এসএমই প্ল্যাফরমে তালিকাভুক্তর প্রক্রিয়ায় থাকা আছিয়া সি ফুড লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) ৫৫ গুণ বেশি আবেদন জমা পড়েছে। কোম্পানিটির শেয়ার কেনার জন্য ১ হাজার ২৭০টি বিডার প্রস্তাব জমা দিয়েছে।

জানা গেছে, আলোচিত বিডার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কোম্পানিটির ১৫ কোটি টাকার শেয়ার কেনার জন্য ৮২৫ কোটি ৩৯ লাখ টাকা জমা দিয়েছে।

হিমায়িত মৎস্য বাজারজাতকারী প্রতিষ্ঠান আছিয়া সি ফুড লিমিটেডের কিউআইও এর বিডিং গত ১৯ জুন শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলে। এই প্রক্রিয়ায় কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে ১ কোটি ৫০ লাখ শেয়ার বিক্রি করে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা নতুন যন্ত্রপাতি স্থাপন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৫ এপ্রিল কোম্পানিটির আবেদন অনুমোদন করে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা।

৩০ জুন  ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এআরএইচ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর