বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে নর্দার্ন ইন্সুরেন্সের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে নর্দার্ন ইন্সুরেন্সের – Corporate Sangbad


শেয়ার বাজার

টপটেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৭ টির শেয়ার ও ইউনিট দর কমেছে যা ৩১.৫৩ শতাংশ । এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে নর্দার্ন ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার নর্দার্ন ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫০ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৮ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৪.৩৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে নর্দার্ন ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে। কোম্পানিটি ৩৬৪ বারে ১ লক্ষ ৬৮ হাজার২৩ টি শেয়ার লেনদেন করে যার শূল্য ৮২ লক্ষ ৭০ হাজার টাকা।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে মেঘনা সিমেন্টের শেয়ার দর ৩.৪৬ শতাংশ কমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, গতকাল এই কোম্পানির শেয়ারের ক্লোজিং প্রাইস ছিলো ৭৮ টাকা। আজকের ক্লোজিং প্রাইস ৭৫.৩০ টাকা টাকার অঙ্কে কমেছে ২.৮০ টাকা। আজ ৬৮ বার লেনদেন করে কোম্পানিটি ৬ হাজার ৯৬৭টি শেয়ার লেনদেন করে যার মূল্য ৫লক্ষ ২০ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২.৯৮ শতাংশ, গতকাল ফারইস্টের শেয়ারের ক্লোজিং প্রাইস ছিলো ৬.৭০ টাকা আর আজকের ক্লোজিং প্রাইস ছিলো ৬.৫০ টাকা। কোম্পানিটি আজ ৩৫ বারে ৮২ হাজার ৩৯০ টি শেয়ার লেনদেন কওে যার মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা।
এছাড়া দর পতনের তালিকায় টপ টেন চার্টে থাকা অন্য কোম্পানিগুলির মধ্যে মার্কেন্টাইল ইন্সুরেন্সের ২.৮৬ শতাংশ, আইসিবি এনআরবি-৩য় মিউচুয়াল ফান্ডের ২.৮১ শতাংশ, এশিয়া ইন্সুরেন্সের ২.৫৭ শতাংশ, বীচ হ্যাচারির ২.৩৮ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ২.২১ শতাংশ, ফেডারেল ইন্সুরেন্সের ২.১৮ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ২.০৫ শতাংশ দর কমেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর