বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

আড়াই বছরে সর্বনিম্ন নেলদেন ডিএসইতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
আড়াই বছরে সর্বনিম্ন নেলদেন ডিএসইতে


সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। এদিন ডিএসইতে লেনদেন ২০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে ২০২০ সালের ১৬ জুলাই আজকের থেকে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৫ কোটি ৮৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।-অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর