বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

আদিবাসী নেতা সুব্রত সাংমা শুভ-এর নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১২৩ সময় দেখুন
আদিবাসী নেতা সুব্রত সাংমা শুভ-এর নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার অন্তর্গত কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদিবাসী নেতা সুব্রত সাংমা শুভ-এর নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন। এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও ও মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে অনতিবিলম্বে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নিমিত্তে সরকারের নিকট জোর দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর, ২০২২ বিকালে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে বর্তমান চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল আওয়ালের নেতৃত্বে স্থানীয় সন্ত্রসীরা পূর্বপরিকল্পিতভাবে সুব্রত সাংমা শুভ-এর ওপর অতর্কিতে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৮ অক্টোবর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁর আত্মার মঙ্গল কামনা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর