আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক সংগঠন জুঁইদন্ডী শাহ শরফিয়া একতা সংঘ’র কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গিয়াস উদ্দিন পারভেজকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করা হয়।
শনিবার (২৮ জুন) দুপুরে সংগঠনের উপদেষ্টা মাওলানা মোস্তাক আহমেদ আনোয়ারী, এম.এম নাঈম উদ্দিন ও নাছির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
জুঁইদন্ডী শাহ শরফিয়া একতা সংঘ’র কাউন্সিল অধিবেশন সংগঠনের সভাপতি এম রেজাউল করিম রিয়াজ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা মুস্তাক আহমদ আনোয়ারী, প্রধান বক্তা ছিলেন এম.এম নাঈম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দিন।
২০২৫-২০২৬ (দুইবছর) সেশনের জন্য কমিটিতে রুবেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক, তৌহিদুল ইসলামকে অর্থ সম্পাদক ও হেফাজ উদ্দীনকে প্রচার সম্পাদক করা হয়।
অধিবেশন কাউন্সিলে সংগঠনের সদস্য এম দিদারুল আলম, তৌহিদুল ইসলাম, আব্দুল হালিম, মঈন উদ্দীন মানিক, হেফাজ উদ্দীন, শাহাজাহান আলম লিটু, নুরুল আলম, এম করিম উদ্দীন সহ অনেকে উপস্থিত ছিলেন।