মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

আনোয়ারায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৯ সময় দেখুন
আনোয়ারায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেপ্তার

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার(১৮ সেপ্টেম্বর) সকালে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশী করে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল খুলনা জেলার খানজাহান আলী থানার আব্দুল কুদ্দুস হাওলাদারের পুত্র মোঃ মাসুদ রানা (২৮), তার ভাই মোঃ রিয়াজ হাওলাদার (২৩), একই জেলার মৃত বাবুল মোল্লার পুত্র সাজু মোল্লা (২৪) ও মোঃ বাবুল হোসেনের পুত্র মোঃ মেহেদী হাসান (২৩)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় গ্রেপ্তারকৃতরা স্থানীয় কোন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবাগুলো ক্রয় করে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর