রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

আনোয়ারায় ওষুধ কোম্পানির গাড়ী চাপায় শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৭৭ সময় দেখুন
আনোয়ারায় ওষুধ কোম্পানির গাড়ী চাপায় শিশুর মৃত্যু

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা ওষুধ কোম্পানির গাড়ি চাপায় দীপংকর নাথ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত দীপংকর পটিয়া উপজেলার মালিয়া পাড়ার সুমন নাথের ছেলে। সে চাতরী এলাকায় খালার বাড়ীর বেড়াতে এসে দূর্ঘটনার শিকার হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে আনোয়ারা পিএবি সড়কে কালাবিবির দিঘী এলাকায় সকাল ১০টায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের গাড়ী চাপায় এ দূর্ঘটনা ঘটে।

আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উপমা বলেন, সকাল ১১ টার সময় সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

এ বিষয়ে থানার এএসআই মংছাই চারমা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করা হয়েছে। এসময় ওষুধ কোম্পানির গাড়িটি জব্দ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর