রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

আনোয়ারায় কবিরাজের চিকিৎসা নিতে আসা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩০৪ সময় দেখুন
আনোয়ারায় কবিরাজের চিকিৎসা নিতে আসা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে।

ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল ১৯ মে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বটতলী হলুদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মোঃ আব্দুর রহিম বটতলী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের হলিদার পাড়ার হারুন মেম্বারের বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে বলে জানা যায়।

মামলা সুত্রে জানা যায়, ভিকটিম নারী অসুস্থ থাকায় কবিরাজি চিকিৎসার জন্য অভিযুক্ত আব্দুর রহিমের মাধ্যমে গত শুক্রবার বটতলী ইউনিয়নের পশ্চিম বটতলী তুলাতলী এলাকার উত্তম কবিরাজের কাছে চিকিৎসা করতে যান।

এর কয়েকদিন পর রাত ১১টায় আবারো কবিরাজি চিকিৎসার জন্য অভিযুক্ত আব্দুর রহিমের ডাকে সাড়া দিয়ে ভিকটিমের ননদ ও ভিকটিম আনোয়ারা উপজেলার বটতলী হলুদিয়া পাড়াস্থ চিতাখলায় যান। সেখান থেকে আব্দুর রহিম তাদের এক ব্রিক ফিন্ডের দক্ষিণ পূর্ব পাশে সেচ পাম্পে নিয়ে গিয়ে রাত তিনটার দিকে আব্দুর রহিমসহ আগে থেকে উৎপেতে থাকা ৫ জন মিলে দল বেধে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।

ঘটনার পরপরই ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বটতলী হলুদিয়া গ্রামে অভিযান চালিয়ে এই ঘটনার প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেফতার করে পুলিশ।

ভিকটিম ছদ্মনাম রহিমা (২৭) তিনি লক্ষীপুর কমল নগর থানার বাসিন্দা। সে বর্তমানে চট্টগ্রাম নগরীর বায়েজিদ শেরশাহ এলাকার ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামী সাগরে মাছ ধরার কাজ করেন। ভিকটিমের ননদ
মইজ্জারটেক এলাকায় ভাড়া থাকেন বলে জানা যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ প্রধান আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আনোয়ারা থানায় মামলা রুজু শেষে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর