মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

আনোয়ারায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৩৯ সময় দেখুন
আনোয়ারায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ইছামতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম আনোয়ারা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহতের বাবার নাম মোঃ ইউসুফ।

বিষয়টি নিশ্চিত করছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার।

মাসুমের বাবা ইউসুফ জানায়, শনিবার রাত পৌণে ১১টার দিকে উপজেলা সদর থেকে মাসুমের বন্ধু দীপ্ত দত্তের সাথে মোটরসাইকেলের পেছনে বসে ইছামতি এলাকার দিকে যান মাসুম। পুলিশ রাত পৌণে ২টায় ইছামতি এলাকায় গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে। পরে পুলিশ বিষয়টি আমাদের জানায়।আমার ছেলের গলায় এবং কোমরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত কলেজ ছাত্র মাসুমের বড় ভাই আবদুল্লাহ আল মামুন বলেন আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাই ছিল খুব শান্তশিষ্ট আমার ভাইকে কেন তারা হত্যা করল? এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান তিনি।

সহকারী এসপি আনোয়ারা সার্কেল হুমায়ুন কবির বলেন,আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর