আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত আনোয়ারা উপজেলায় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে সংগঠনের সাধারণ সভায় ৪৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইউনুস।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন – প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সদস্য রুবেল আবছার হান্নান, ইলিয়াস কাঞ্চন, আরমান হোসেন আবছার, উপদেষ্টা মৌলানা মো. হাছান, ফারুক হোসেন, হাফেজ মনির উদ্দিন, জাহাঙ্গীর আলম, এনামুল হক, জালাল উদ্দিন, মো. এস্তেফাজ, আব্বাস উদ্দিন, সহ-সভাপতি সেলিম রাকিব, মো. সেকান্দর, মো. ইদ্রিস, শিবলু চৌধুরী, মো. ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শাহাদাত হোসেন, আসমত আলী, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, মো. এরশাদ, আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ দিদার, সহ-অর্থ সম্পাদক এস্তেফাজ উদ্দিন, প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো. সিরাজ, মহিউদ্দিন মাহিন, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক কাইয়ুম উদ্দিন, মো. শফি, শিক্ষা সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক আব্দুল হামিদ, মনির উদ্দিন, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, সহ-ধর্ম সম্পাদক মিজানুর রহমান, সস্কৃতি সম্পাদক শিমুল শীল, সহ-সস্কৃতি সম্পাদক মো. সোহেল, মো. ওয়াজেদ, ক্রীড়া সম্পাদক আব্দুস শুক্কুর, সহ-ক্রীড়া সম্পাদক মো. জসিম ও মোজাম্মেল হক।
নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মিন্টু বলেন, ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের নেতৃবৃন্দরা বিগত সময়ের ন্যায় সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিরলস ভাবে কাজ করে যাবে। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা কাজ করবে।