বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

আনোয়ারায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৭৬ সময় দেখুন
আনোয়ারায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি:

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা,খতমে কোরআন, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করেন। রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৯ টায় আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ মালেকের নেতৃত্বে বঙ্গবন্ধৃর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, আনোয়ারা প্রেসক্লাব,আনোয়ারা সরকারী কলেজ, বটতলী এসএম আউলিয়া ডিগ্রী কলেজভসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সামজিক সংগঠন আলোচনা সভা,বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন।

অন্য দিকে উপজেলার গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান চৌধুরীর সভাপতিত্বে সহ সভাপতি নোয়াব আলীর সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হরিপদ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবুল, সুগ্রীব মজুমদার দৌলন, সাংগঠনিক সম্পাদক কলিম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাব উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর