মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় চার ইউনিয়নে নৌকার মাঝিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনার সাইয়েদ মোহাম্মদ আনোয়ার খালেদ স্বাক্ষরিত এক ঘোষণা পত্রে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।
সোমবার প্রতীক বরাদ্দের দিন নৌকা প্রতীকের বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় তাদের হাতে এই বিজয়ী ঘোষণাপত্র তুলে দেওয়া হয়। তাদের চার জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনি তফসিল অনুয়ায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাদের গেজেট প্রকাশ করা হবে।
তারা হলেন- আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের নৌকার মাঝি নোয়াব আলী, ৪নং বটতলী ইউনিয়নের নৌকার মাঝি আবদুল মন্নান চৌধুরী, ৬নং বারখাইন ইউনিয়নের নৌকার মাঝি হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও ৮নং চাতুরী ইউনিয়নের নৌকার মাঝি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।