বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

আফগানিস্তানে ভারী বর্ষণে আরও ২৯ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৮ সময় দেখুন
আফগানিস্তানে ভারী বর্ষণে আরও ২৯ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে চলমান ভারী বর্ষণে গত চারদিনে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সরকারি পরিসংখ্যান অনুসারে, আফগানিস্তানে এই মাসে বন্যায় নিহতের মৃতের সংখ্যা ১০০ এর বেশি। এদিকে ভারী বর্ষণে বন্যা হওয়ায় ২৫ হাজারেরও বেশি পরিবারের সাহায্যের প্রয়োজন হয়েছে।

আফগানিস্তানে গত শীতের মৌসুমটি ছিল অস্বাভাবিক শুষ্ক। তারপর গত দুই সপ্তাহে দেশটির বেশির ভাগ প্রদেশেই হয়েছে টানা ও তুমুল বৃষ্টি। এতে বিক্ষিপ্তভাবে দেশটির বেশ কিছু অংশে আকস্মিক বন্যা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জানান সায়েক বলেছেন, বুধবার (১৭ এপ্রিল) থেকে শনিবারের (২০ এপ্রিল) মধ্যে বৃষ্টির কারণে দেশটির ১০টি প্রদেশে ২৯ জন প্রাণ হারিয়েছে।

একই সময়ে আরও সাতজন আহত হয়েছে বলেও জানান মুখপাত্র। তিনি বলেন, এই আকস্মিক বন্যায় ৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং ভেসে গেছে আড়াই হাজার একরেরও বেশি কৃষিজমি।

চরম আবহাওয়ার কারণে আফগানিস্তান বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে বলে গত বছর সতর্ক করেছিল জাতিসংঘ। চার দশকের যুদ্ধের পর এখন চরম আবহাওয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কম প্রস্তুতিসম্পন্ন দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান।

গত ফেব্রুয়ারিতে পূর্ব আফগানিস্তানে ব্যাপক তুষারপাতের পর ভূমিধসে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছিল। এ ছাড়া মার্চ মাসে তিন সপ্তাহের টানা বর্ষণে প্রায় ৬০ জনের মৃত্যু হয়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর