বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন
সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য


ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের পৃথক প্রশ্নের জবাবে তিনি এই বিপুল পরিমাণ শূন্যপদের পরিসংখ্যান তুলে ধরেন এবং এসব পদ দ্রুত পূরণে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও অবহিত করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদের বিস্তারিত চিত্র তুলে ধরেন। তার দেওয়া তথ্যমতে— দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এছাড়া কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাধিক ১ লাখ ১ হাজার ৮৭৩টি শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। অন্যদিকে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি পদ শূন্য রয়েছে।

মো. ইলিয়াস মোল্লার অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষকের শূন্যপদের চাহিদা ইতোমধ্যেই পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের মাধ্যমে শিগ্‌গিরই এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্যপদ পূরণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি জানান, আদালতে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদোন্নতিযোগ্য শূন্যপদ পূরণের কার্যক্রম শুরু হয়েছে এবং সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদ পূরণে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। সহকারী শিক্ষকের শূন্যপদের তথ্য সংগ্রহ সম্পন্ন হওয়ায় দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী স্বীকার করেন যে, দেশের শিক্ষাব্যবস্থায় শহর ও গ্রামের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে কিছুটা অসমতা এখনো বিদ্যমান রয়েছে। শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে কিছুটা সীমাবদ্ধতা থাকলেও গ্রামীণ শিক্ষার মানোন্নয়ন ও এই বৈষম্য নিরসনে সরকার নানামুখী কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়া কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ। সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, প্রাথমিক শিক্ষা বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সরকার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন এবং প্রাথমিক শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নে সরকারের আপাতত কোনো সিদ্ধান্ত নেই।

যশোর-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরও জানান, দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসায় সংযুক্ত ইবতেদায়িতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী এবং অনুদানভুক্ত ও অনুদানবিহীন ৭ হাজার ৭৭টি ইবতেদায়ি মাদ্রাসায় প্রায় ১০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর