বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

আফগানিস্তানে ভারী শিলাবৃষ্টি, নিহত ২৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০


আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ ও কান্দাহার প্রদেশে শিলা ও ভারি বৃষ্টিপাতের কারণে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার বলেন, শিলাবৃষ্টি ও ভারি বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন।

এ ছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারি বর্ষণের কারণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়েক দশক ধরে যুদ্ধের পর বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে, আফগানিস্তান বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি বেশি হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের জন্য ষষ্ঠ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে স্থান পেয়েছে।

২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, খরা, বন্যা, ভূমির অবক্ষয় ও কৃষি উৎপাদনশীলতা হ্রাসই প্রধান হুমকি।

গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষ মারা যায় এবং কৃষিজমি ডুবে যায়। দেশটিতে ৮০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল।

সারাবাংলা/এমপি

বৃষ্টি
শিলাবৃষ্টি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর