বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আফগানিস্তানে সেনা রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ইউএস জেনারেলরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
আফগানিস্তানে সেনা রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ইউএস জেনারেলরা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান থেকে সৈন্য পুরোপুরি প্রত্যাহার না করার পরামর্শ দিয়েছিলেন অন্তত দুইজন মার্কিন জেনারেল। তারা কমপক্ষে ২৫০০ সৈন্য আফগানিস্তানে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনকে। যদিও জো বাইডেন এ পরামর্শ আমলে নেননি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেস কমিটির সামনে জেনারেল মার্ক মিলে এবং জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি তাদের শুনানিতে এসব তথ্য জানান। সিনেটে দেওয়া সাক্ষ্যে জেনারেল মার্ক মিলে বলেন, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আফগানিস্তানের পতনের গতি দেখে বিস্মিত হয়েছেন তিনি।

মঙ্গলবার ওই দুই মার্কিন জেনারেল ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিনেটের সশস্ত্র পরিষেবা কমিটির মুখোমুখি হন। শুনানিতে আফগানিস্তান বিষয়ক নানা প্রশ্নের জবাব দেন তারা।

রিপাবলিকান সিনেটরদের প্রশ্নের জবাবে জেনারেল ম্যাকেঞ্জি জানান, আফগানিস্তানে ২৫০০ সেনার ছোট্ট একটি দল রেখে দেওয়ার পক্ষে পরামর্শ দিয়েছিলেন তিনি।  শুনানিতে জেনারেল মিলে বলেন, জেনারেল ম্যাকেঞ্জির পরামর্শের সঙ্গে তিনি একমত ছিলেন।

এদিকে গত ১৯ আগস্ট জো বাইডেন বলেছিলেন, আফগানিস্তানে সেনা রেখে দেওয়ার পরামর্শ তাকে কেউ দিয়েছিলেন বলে মনে নেই তার।

শুনানিতে আলাস্কার রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান প্রশ্ন করেন, জো বাইডেনের ওই বক্তব্য অসত্য কি না। এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে রাজি হননি জেনারেল মার্ক মিলে।

পরে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এ ব্যাপারে এক বিবৃতি দেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সবসময় জয়েন্ট চিফ অব স্টাফদের পরামর্শের মূল্য দেন, তবে এর অর্থ এই নয় যে সবসময় তাকে জেনারেলদের পরামর্শের সঙ্গে একমত হতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন ন্যাটো জোট। গত বছর সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে আফগানিস্তানে উগ্রবাদী গোষ্ঠী তালেবানের সহিংসতা বেড়ে যায়। গত ১৫ আগস্ট আফগানিস্তানে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান। আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া জো বাইডেনের ব্যাপক সমালোচনা হয়।

গত ১৪ জুলাই আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সেনা প্রত্যাহার করে আফগানদের উগ্রবাদী গোষ্ঠী তালেবানের হাতে কচুকাটা হওয়ার জন্য ফেলে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন বরাবরই বলে আসছেন, আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুতাপ নেই।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর