বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

আমরণ অনশনের ঘোষণা ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃতদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ সময় দেখুন
আমরণ অনশনের ঘোষণা ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃতদের


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা এবার আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই উদ্দেশে ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের দিকে রওয়ানা দিয়েছেন তারা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বহিষ্কৃতরা। সংবাদ সম্মেলন শেষে তারা ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা হন।

মধ্যরাতে স্থগিত ইডেন ছাত্রলীগের কমিটি, বহিষ্কার ১৬ জন

এর আগে, গতকাল মধ্যরাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যকলাপ স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা ওই বিজ্ঞপ্তিতে ১৬ নেত্রীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন— কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা ও সূচনা আক্তার।

সারাবাংলা/আরআইআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom