বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আমাকে ক্ষমতাচ্যুত করলে আরও ভয়ংকর হব: ইমরান খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৭৪ সময় দেখুন
আমাকে ক্ষমতাচ্যুত করলে আরও ভয়ংকর হব: ইমরান খান


সারাবাংলা ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার রাজনৈতিক প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাকে ক্ষমতাচ্যুত করলে বিরোধীদের জন্য আরও ভয়ংকর হয়ে উঠব।’ ইমরান খান দাবি করেছেন, উচ্চ দ্রব্যমূল্য শুধু পাকিস্তানে নয়, সারা বিশ্বেই চলছে। করোনা মহামারির কারণে পাকিস্তানে মুদ্রাস্ফীতি বেড়েছে।

রোববার এক টেলিভিশন অনুষ্ঠানে ইমরান খান বলেন, ‘মুদ্রাস্ফীতিই একমাত্র বিষয় যার জন্য আমি নির্ঘুম রাত কাটাই।’

বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি যদি রাস্তায় নামি তাহলে আপনারা লোকানোর জায়গা খুঁজে পাবেন না। আমি শুধু জনগণকে জাগিয়ে তুলব, তখন অন্যরা লন্ডনে দৌঁড়াবে এবং যারা ইতোমধ্যেই সেখানে আছে তাদের সঙ্গে যোগ দেবে।’

জাতীয় পরিষদে বিরোধীদলের নেতা শাহবাজ শরিফকে জাতীয় সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন ইমরান খান। তিনি বলেন, ‘আমি তাকে জাতীয় অপরাধী হিসেবে দেখি। শাহবাজের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তিনি সেখানে বিচারাধীন দুর্নীতি মামলা না লড়ে সংসদে এসে বক্তৃতা করছেন।’

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এক বছর আগে লন্ডনে যাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ সম্পর্কে ইমরান খান বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি কখনও দেশে ফিরে আসবেন না কারণ তিনি টাকা ভালোবাসেন।’

উল্লেখ্য, ২৫ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের উপর অধিবেশন শুরু হয়ে। ইমরান খানকে ক্ষমতাচ্যুতে করতে ৩৪২ সদস্যের পাকিস্তান জাতীয় পরিষদে বিরোধীদের কমপক্ষে ১৭২ ভোট প্রয়োজন। বিরোধীদের দাবি, ইমরান খানের নিজ দল পিটিআই এর সদস্যরাও এবার সরকার বিরুদ্ধে ভোট দেবেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে কমপক্ষে ১৮০টি ভোট পড়বে বলে মনে করেন পিডিএম-এর প্রেসিডেন্ট ফজলুর রেহমান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর