শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

আরও ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ সময় দেখুন
আরও ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে পুরুষ ২০ জন এবং নারী ১৫ জন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১, ঢাকা উত্তর সিটিতে ৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৭, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে, সদ্য বিদায়ী ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৩ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৭৫৬ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর