শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :

আল কারীম দারুল উলুম মাদ্রাসার ফল প্রকাশ ও মত বিনিময় সভা 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ সময় দেখুন
আল কারীম দারুল উলুম মাদ্রাসার ফল প্রকাশ ও মত বিনিময় সভা 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে আল কারীম দারুল উলুম আজাদী মাদ্রাসার ২য় সাময়িক
সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলার পৌর এলাকার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো: লাল মিয়া সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মনোয়ার হোসেন এর সঞ্চালনায় আমন্ত্রিত ওলামায়ে কেরাম দের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আতিকুর রহমান নোমানী সাধারণ সম্পাদক শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা, হাফেজ মাওলানা আবু বকর ইমাম খতিব পৌরসভা জামে মসজিদ, হযরত মাওলানা মজিবুর রহমান সাহেব বাহাদিপুর কেন্দ্রীয় ঈদগা মাঠের ইমাম ও খতিব, খন্দকার মোঃ সুমন, আব্দুল হাকিম মাস্টার, শাহিনুর রহমান শাহিন, ভূঞাপুর রির্পোটার্স ইউনিটির সহসভাপতি খন্দকার খন্দকার, সাধারণ সম্পাদক হাদি চকদার, সদস্য মাসুদুল হাসান সহ নানা শ্রেণির ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। ধন্যবাদান্তে হাফেজ মাওলানা আল আমিন আনসারী মুহতামিম অত্র মাদ্রাসা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর