আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রুশ আক্রমণের মাসপূর্তির দিনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমা দেশগুলোর মধ্যে ঐক্য প্রকাশে বৃহস্পতিবার (২৪ মার্চ) উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটো, জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সবগুলো জোট বৈঠকে মিলিত হচ্ছে। তিন বৈঠকেই থাকবেন বাইডেন।
এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ইইউ এর বৈঠকে যোগ দিয়েছেন।
সারাবাংলা/একেএম