বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেনের বিরুদ্ধে শোলৎজের কাছে অভিযোগ করলেন পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২০৭ সময় দেখুন
ইউক্রেনের বিরুদ্ধে শোলৎজের কাছে অভিযোগ করলেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

ডোনেটস্ক ও মাকিয়িভকা শহরের আবাসিক এলাকায় ইউক্রেন সরকারের চালানো মিসাইল হামলাকে যুদ্ধাপরাধ মনে করছে না পশ্চিমা দেশগুলো। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে ফোনালাপে এ অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ওলাফ শোলৎজের সঙ্গে ফোনালাপে পুতিন জানিয়েছেন, ‘ওই দুই শহরে মিসাইল হামলা চালিয়ে বহু সাধারণ মানুষ হত্যা করেছে কিয়েভ।’ ইউক্রেন সরকারের এ ধরনের আচরণকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করে পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেন সরকারের এমন যুদ্ধাপরাধ আমলে নিচ্ছে না।

ওলাফ শোলৎজকে পুতিন জানান, কিয়েভ-মস্কোর শান্তি আলোচনা একটি স্থিতাবস্থায় আটকে আছে, আর এর জন্য দায়ী ইউক্রেনের সরকার। ইউক্রেন সরকার আলোচনা ব্যর্থ করতে সম্ভাব্য সব উপায়ে চেষ্টা করছে, তারা অবাস্তব সকল প্রস্তাব তুলে ধরেছে। তবুও, রাশিয়া যুদ্ধপরিস্থিতি সমাধানে সকল প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত বলে জার্মান চ্যান্সেলরকে জানান পুতিন।

উল্লেখ্য যে, এ  সপ্তায় প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো ইতিমধ্যে এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর