সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: RCB win last-ball thriller to knock Mumbai Indians out | Cricket News Yogi Adityanath Makes ‘Krishnavataram’ Film Tax-Free After Special Screening In Lucknow | India News লক্ষ্মীপুরে দুধে পানি মিশিয়ে বিক্রি, ৩ মণ দুধ বিনষ্ট কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শ্রী শ্রী বঙ্ক বিহারী জিউ আখড়া মন্দির পরিচালনা কমিটির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুরে দরবার শরীফের খাদেমের ওপর হামলা মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবীকে কারাদণ্ড

ইউক্রেনে আটকে আছে আড়াই কোটি টন শস্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
ইউক্রেনে আটকে আছে আড়াই কোটি টন শস্য


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে প্রায় আড়াই কোটি টন শস্য আটকে আছে। মারিউপোলসহ কৃষ্ণ সাগরের বন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় শস্য রফতানি করা যাচ্ছে না। শুক্রবার (৬ মে) জাতিসংঘের খাদ্য সংস্থার (এফএও) ডেপুটি ডিরেক্টর জোসেফ স্মিডুবার এ তথ্য প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক শস্য কাউন্সিলের তথ্যমতে, ২০২০/২১ সালে বিশ্বে চতুর্থ বৃহত্তম ভুট্টা রফতানিকারক দেশ ইউক্রেন। এছাড়া গম রফতানিতে দেশটি ষষ্ঠ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালায় প্রতিবেশী রাশিয়া। এর পর থেকে ইউক্রেন থেকে খাদ্য রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। গত মার্চে বিশ্বব্যাপী খাদ্যমূল্যের দর বেড়ে যাওয়ার পেছনে ইউক্রেনের রফতানি বন্ধ হয়ে যাওয়া বড় ভূমিকা রেখেছে।

এফএও’র ডেপুটি ডিরেক্টর জোসেফ স্মিডুবার বলেন, এই মুহূর্তে আমরা ইউক্রেনে যা দেখছি তা আমাদের বিব্রত করছে। প্রায় আড়াই কোটি টন শস্য রফতানি করা যেতে পারত, কিন্তু কেবল অবকাঠামোর অভাব, বন্দর অবরোধের কারণে শস্যগুলো দেশটির বাইরে পাঠানো যাচ্ছে না।

জোসেফ স্মিডুবার সতর্ক করে দিয়ে জানান, এরকম চলতে থাকলে জুলাই এবং আগস্টে পরবর্তী ফসলের সময় আর শস্য মজুতের সাইলো খালি পাওয়া যাবে না। শস্য মজুত করতে না পারলে তা নষ্ট হবে।

তিনি বলেন, যুদ্ধ সত্ত্বেও ফসল কাটা ততটা ভয়ংকর বলে মনে হচ্ছে না। কিন্তু ইউক্রেনে পর্যাপ্ত মজুত ক্ষমতা নেই। যদি ইউক্রেন থেকে রফতানির জন্য শস্য করিডোর খোলা না হয় তাহলে মজুত করা কঠিন হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom