বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার বিক্রি সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার বিক্রি সম্পন্ন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: শেয়ার বিক্রি সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্লেসমেন্ট হোল্ডার ইন্ট্রাকো সিএনজি লিমিটেড। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যামান বাজারমূল্যে ৪২ লাখ ৯৮ হাজার ১৫৮ টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ২১ এপ্রিল শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল ইন্ট্রাকো সিএনজি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের তিন উদ্যোক্তা পরিচালক যথাক্রমে মোহাম্মদ রিয়াদ আলী, মনোয়ারা হাকিম আলী এবং মোহাম্মদ ইরাদ আলী একই সাথে ইন্ট্রাকো সিএনজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান এবং পরিচালকের দায়িত্বে রয়েছেন।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ০.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ০.৩০ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ০.৫৯ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৬৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫ দশমিক ০১ শেয়ার ,বাকি শেয়ারের ৫৪ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

ডিএসইতে সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সায় প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৭ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৭ টাকা ৫০ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর