বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃব্লক শর্টপিচ টুর্নামেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২৯ সময় দেখুন
ইবি ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃব্লক শর্টপিচ টুর্নামেন্ট


ইবি: হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে আন্তঃব্লক ‘শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’-এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল শাখা ছাত্রশিবির। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে হলটির দেশীয় ব্লকের চারটি এবং বেদেশী ব্লকের দুইটি মিলে মোট ছয়টি দল অংশ নেয়। পরে এদিন রাত সাড়ে ৯টার দিকে দেশীয় ২য় ব্লক এবং বিদেশী ৩য় ও ৪র্থ ব্লক ব্লকের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দেশীয় ২য় ব্লক চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে নগদ দুই হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে নগদ ১৫০০ টাকা ও ট্রফি দেওয়া হয়।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক আরিফুল ইসলাম, হল শাখার সভাপতি তানজিল হোসাইন ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হল শাখা ছাত্রশিবিরের সভাপতি তানজিল হোসাইন বলেন, ‘আমরা সবার সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধির জন্য এই আয়োজন করেছি। হলের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ইবির ক্রিকেট মাঠ আজ সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল চিন্তা-দর্শনের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমাদের এই বন্ধন ক্যাম্পাস জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকুক এই প্রত্যাশা করছি।’

ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়ন করা প্রয়োজন। আজকের এই খেলাধুলার মূল উদ্দেশ্যই হলো ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন। পাশাপাশি আমাদের উচিত হলের অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, যারা হলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom