মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ইভ্যালির সঙ্গে আর নেই আরিফ আর হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৭০ সময় দেখুন
ইভ্যালির সঙ্গে আর নেই আরিফ আর হোসেন


আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আর নেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আরিফ আর হোসাইন। আজ সোমবার (৩০ আগস্ট) রাতে জাতীয় দৈনিক ইত্তেফাককে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ইভ্যালির বর্তমান ইস্যুতে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ভুক্তভোগী জনসাধারণের জন্য তার ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি ইভ্যালির সাথে আর নেই বলে জানান। তিনি বলেন, যেহেতু এই মুহুর্তে আমি ইভ্যালিতে নেই, তাই ইভ্যালি নিয়ে মন্তব্য করা ভুল হতে পারে।

আরিফ আর হোসাইন জানান, তিনি এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যোগ দেন। যেখানে মে মাস পর্যন্ত তিনি তার দায়িত্বে ছিলেন। তার হিসেব মতে জুন মাস থেকে তিনি ইভ্যালি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আরিফ আর হোসাইন নিজেই এই চাকরী ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় একজন লেখক আরিফ আর হোসেনের পুরো নাম শাহ্ মোহাম্মদ আরিফ রেজা হোসাইন। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছামূলক সংগঠনের সাথে সংযুক্ত আছেন তিনি।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর