বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

ইভ্যালি পরিচালনা বোর্ডের সদস্যদের সম্মানী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
ইভ্যালি পরিচালনা বোর্ডের সদস্যদের সম্মানী


আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য গঠিত বোর্ড সদস্যদের সম্মানী নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। ইভ্যালি পরিচালনার জন্য বোর্ড গঠন সংক্রান্ত লিখিত আদেশে এ সম্মানী নির্ধারণ করে দেওয়া হয়।

আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রতি বোর্ড মিটিংয়ে ২৫ হাজার টাকা এবং প্রতি বার্ষিক সাধারণ সভায় ২ লাখ টাকা সম্মানী হিসাবে পাবেন।

এছাড়া বোর্ডের তিন সদস্য সাবেক সচিব মো. রেজাউল আহসান, আইনজীবী ব্যারিস্টার খান মো. শামীম আজিজ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ প্রতি বোর্ড মিটিংয়ে ১০ হাজার টাকা সম্মানী পাবেন। প্রতি বার্ষিক সাধারণ সভায় বোর্ডের এ তিন সদস্য এক লাখ টাকা করে সম্মানী পাবেন।

এছাড়াও বোর্ডের অপর সদস্য ওসএসডিতে থাকা অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর সরকারের কাছ থেকে বেতন নেবেন। তবে তিনি যখন অবসরে যাবেন তখন থেকে তার সর্বশেষ বেতনের আনুপাতিক ইভ্যালি থেকে বেতন পাবেন।

বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ১০ পৃষ্ঠার লিখিত আদেশ প্রকাশ করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর