বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ

ইরানে শিশুদের জন্য ১ ডোজের ভ্যাকসিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬০ সময় দেখুন
ইরানে শিশুদের জন্য ১ ডোজের ভ্যাকসিন


আন্তর্জাতিক ডেস্ক

ইরানে তিন থেকে ১৩ বছর বয়সীদের জন্য চীন থেকে আমদানি করা এক ডোজের করোনা ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। ইতোমধ্যেই ওই ভ্যাকসিনের ৬০ লাখ ডোজ দেশটিতে পৌঁছে গেছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মাদ হাসান কুসিয়ান মুকাদ্দামের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম পার্সটুডে।

তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শিশুদের জন্য ভ্যাকসিন আমদানি করা হয়েছে। চীন থেকে ভ্যাকসিন আমদানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, কোন কোম্পানির ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা বিবেচনায় না নেওয়ার আহ্বানও জানান তিনি। হাসান কুসিয়ান মুকাদ্দাম বলেন, ইরানে যেসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদপ্রাপ্ত।

বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানেও করোনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ২৮৮ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৯২ জন।

অন্যদিকে, এ পর্যন্ত ইরানে প্রায় ছয় কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর