বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইসরাইলে আলজাজিরা নিষিদ্ধে আইন পাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ সময় দেখুন
ইসরাইলে আলজাজিরা নিষিদ্ধে আইন পাস


আন্তর্জাতিক ডেস্ক

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা নিষিদ্ধে আইন পাস করেছে ইসরাইল। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১ এপ্রিল) ইসরাইলি পার্লামেন্টে এই আইন পাস হয়েছে।

পার্লামেন্টে ৭০-১০ ভোটে আইনটি পাস হয়েছে। আইনটি পাস হওয়ায় বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টে নিষেধাজ্ঞা জারি করতে পারবে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আইন অনুযায়ী ইসরাইলে বিদেশি চ্যানেলও বন্ধ করতে পারবে কর্তৃপক্ষ।

আইনটি পাসের পর ইসরাইলে আলজাজিরা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি লিখেছেন, আলজাজিরা সক্রিয়ভাবে গত ৭ অক্টোবরের হত্যাকাণ্ডে অংশ নিয়ে ও সেনাদের বিরুদ্ধে উসকানি দিয়ে ইসরাইলের নিরাপত্তার ক্ষতি করছে। আমি নতুন আইন অনুযায়ী দ্রুত এই চ্যানেলের কার্যক্রম বন্ধের পদক্ষেপ নেব।

মূলত চলমান যুদ্ধে গাজার শাসকগোষ্ঠী হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আলজাজিরার বিরুদ্ধে।

এর আগে, গত বছরের ২০ অক্টোবর ইসরাইলের পার্লামেন্টে আলজাজিরার সম্প্রচার এবং সেটির স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে বিল পাস হয়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর