শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে 103-run hammering: CSK hand MI their biggest IPL defeat as Sanju Samson, spinners lead rout | Cricket News Yami Gautam Learnt Quran For Haq, Reveals Director; Avinash Tiwary Says Marriage Deadline Is 2026-End | Bollywood News প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ IPL 2026: ‘He’s in my pocket’- Jadeja on his cheeky celebration after dismissing Pooran | Cricket News দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ইসলামপুরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১০ সময় দেখুন
ইসলামপুরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুরের ইসলামপুরে উপজেলার চর পুটিমারী ইউনিয়নের পেচারচর খাস জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির কলাবাগান কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের পেচারচর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ ওরফে একাব্বর ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোঃ দুল মাহমুদ শেখ, মোঃ মজনু শেখ ও মোঃ সুলতান মোল্লাসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা জানেন বলে সাক্ষী হিসেবে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চর পুটিমারী মৌজার বিআরএস খাস খতিয়ান নং-০১, দাগ নং- ৬৯২৩- এর ১২ শতাংশ জমি ২০১৫ সালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্দোবস্ত দলিলের মাধ্যমে প্রাপ্ত হন হাবিবুল্লাহ। এরপর থেকেই তিনি সেখানে কলাবাগানসহ বিভিন্ন ফসল চাষ করে ভোগদখল করে আসছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে প্রতিবেশী মোঃ আঃ খালেক তার ছেলে নাছিরসহ কয়েকজন সংঘবদ্ধভাবে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৬০-৬৫টি সবরি কলাগাছ কেটে ফেলে। পাশাপাশি জমির চারপাশের বাঁশের বেড়া ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা হাতে থাকা ধারালো দা উঁচিয়ে হাবিবুল্লাহকে মারধর ও হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। ভয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে যাওয়ার সময় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী হাবিবুল্লাহ জানান, আমি আইনিভাবে বন্দোবস্ত পাওয়া জমিতে চাষাবাদ করছি। পরিকল্পিতভাবে আমার ফসল নষ্ট করা হয়েছে এবং আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাইয়ূম গাজী বলেন- আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom