শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রাঙ্গামাটিতে লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১৯ সময় দেখুন
ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে রাঙ্গামাটিতে লিফলেট বিতরণ

আহমদ বিলাল খান

জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন তিন দফা কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য রাঙ্গামাটি জেলার পথে-প্রান্তরে, হাটে-বাজারে লিফলেট বিতরন ও জনসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা কমিটি, পৌর কমিটি ও সদর উপজেলা কমিটির নেতা-কর্মিরা।

বুধবার (২৫ জুন) রাত ৭টা থেকে রাঙ্গামাটিতে জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার ও সহ-সভাপতি মাওলানা নূর হোসেনের সভাপতিত্বে ২৮ জুন সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে’ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গফুর বাদশা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মুসা, অর্থ সম্পাদক মো ইব্রাহিম, এসিস্টেন্স সেক্রেটারি মো. সবুর।
জেলা পৌর কমিটির সভাপতি মাওলানা আব্দুর রওফ, সহ-সভাপতি মো. নুর ইসলাম, শিক্ষা ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. বেল্লাল, সদস্য মানিক।
সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মো. নূর উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এডভোকেট পারভেজ তালুকদার বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ “জন মানুষের মুক্তির ও ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে” কাজ করে যাচ্ছে। আগামী ২৮ জুন শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে মহা-সমাবেশের ডাক দিয়াছেন। এই মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটির জেলা কমিটির পক্ষ থেকে আমরা প্রচারণা চালাচ্ছি।

তিনি বলেন, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই, আগে গণহত্যার বিচার, পরে রাষ্ট্র সংস্কার হবে। এর আগে জাতীয় সংসদ নির্বাচন সেটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ।মহা-সমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ঢাকা রাজপথের এই গণমানুষের সম্মেলনে আমাদের জন্য মানুষের অধিকার রক্ষার সংগ্রামে আমরা একতাবদ্ধ হয়ে বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা সরকারকে ‘আগে সংস্কার পরে নির্বাচনে বাধ্য করবো ইন-শা-আল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর