বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ঈদের কেনাকাটায় নগদে ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২৩৪ সময় দেখুন
ঈদের কেনাকাটায় নগদে ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট


পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে পুরো রমজান মাসজুড়ে ৪ হাজারেরও বেশি আউটলেটে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। উৎসবের খুশি নগদে বেশি’-এই ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স, সুপারস্টোর, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রেস্টুরেন্ট ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। আর সারাদেশে ছড়িয়ে থাকা চার হাজারেরও বেশি আউটলেট থেকে গ্রাহকেরা এই অফার উপভোগ করতে পারবেন ঈদুল ফিতরের দিন পর্যন্ত।

ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’ দিয়ে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক । উল্লেখযোগ্য ইলেকট্রনিক ব্র্যান্ডগুলো যথাক্রমে বাটারফ্লাই, বেস্ট ইলেকট্রনিক্স, র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক্স, ভিশন এম্পোরিয়াম, সিঙ্গার বাংলাদেশ লিঃ, স্টার টেক, এক্সেল ই-স্টোরসহ এমন আরও অনেক ব্র্যান্ড।

ঈদের ছুটিতে ঘোরাঘুরি জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলিং-এ বেশি লাভ দিতে ‘নগদ’ নিয়ে এসেছে ডিসকাউন্ট অফার। এখন নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিং-এ ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৭৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো; শেয়ারট্রিপ, গোযায়ান, এস এস হলিডেজ, ট্রিপ ট্রিক্স, ট্রিপ বিয়ন্ড, জাস্ট হলিডেজ, ট্রাস্ট হলিডে, কসমস হলিডেজ, ফ্লাই এশিয়া লিমিটেড, হোয়াইট প্যালেস হোটেল, লং বিচ ঢাকা, গ্রীন কক্স হোটেল অ্যান্ড রিসোর্ট, ড্রিম স্কোয়ার রিসোর্ট, নাজিমগর রিসোর্টসহ আরও অনেক প্রতিষ্ঠান।

অফারের আওতায় ফ্যাশন ক্যাটাগরিতে গ্রাহকেরা নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটায় পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফ্যাশন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ড; সেইলর, আর্টিসান আউটফিটার্স, ক্যাটস আই লিমিটেড, সারা লাইফস্টাইল, বেবিশপ লিমিটেড, ইজি ফ্যাশন, কে-ক্রাফট, টেক্সট মার্টসহ এমন আরও অনেক ব্র্যান্ড।

ফুটওয়্যার ক্যাটাগরিতে গ্রাহকেরা নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটা করে ‘নগদ’-এ পেমেন্ট করলে পাবেন ২৫ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। ফুটওয়্যার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ডের মধ্যে রয়েছে বাটা, এপেক্স, লোটো, বে এবং ওয়াকার ফুটওয়্যার।

প্রতিদিনের গ্রোসারি কেনাকাটায় গ্রাহকদের বেশি লাভ দিতে নির্দিষ্ট মার্চেন্ট-এ ‘নগদ’ দিচ্ছে ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে এই ক্যাশব্যাকটি গ্রাহকেরা অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে একবার উপভোগ করতে পারবেন। সুপারস্টোর ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু মার্চেন্ট; স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজারসহ এমন বেশকিছু ব্র্যান্ডে উপভোগ করা যাচ্ছে দারুণ ক্যাশব্যাক।

এছাড়াও নির্দিষ্ট মার্চেন্টের ওয়েবসাইট থেকে যেকোনো পণ্য কেনাকাটায় অনলাইন পেমেন্টে ‘নগদ’ দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক, যা চলবে আসন্ন ঈদ-উল ফিতরের দিন পর্যন্ত। যেখানে গ্রাহকেরা পিকাবু, প্রিয়শপ, ফেয়ারমার্ট, হাতিম ফার্নিচার, হাংরিনাকি, বাংলাকাট, সেলেক্সট্রা, সোয়াপ, আই-স্টোর, গ্যাজেট বিডি এবং বুক হাউসসহ এমন প্রায় ১০০টির মতো ব্র্যান্ড থেকে পাবেন এই অফার।
পছন্দের রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ‘নগদ’ পেমেন্টে মিলবে ২২ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কেএফসি, বার্গার কিং, চিলক্স, ডমিনোজ, শেফস ট্যাবল, টেস্টি ট্রিট, ওয়েল ফুড, পিজ্জা হাট, খাজানা মিঠাই ও সিক্রেট রেসিপিসহ এমন আরও অনেক রেস্টুরেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এই অফার।
এ ছাড়া নির্দিষ্ট মার্চেন্ট থেকে ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স কিনে ‘নগদ’-এ পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স অফারের আওতায় রয়েছে বেস্ট বাই, ব্রাদার ফার্নিচার ও রিগাল এম্পোরিয়াম এর মতো ব্র্যান্ড।

‘নগদ’ অ্যাপে বা *167# ডায়ালের মাধ্যমে (ইউএসএসডি) মার্চেন্ট শপে পেমেন্ট করলে এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি কিছু কিছু মার্চেন্ট-এ নিজস্ব ওয়েবসাইট থেকে ‘নগদ’ সিলেক্ট করেও পেমেন্ট করা যাবে।

পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ‘নগদ’-এর এই অফার নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘উৎসবের খুশি নগদ-এ বেশি, এই কথাটি আমরা বিশ্বাস করি। যে কারণে নতুন নতুন বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করছি আমরা।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর