শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

ঈমানের তেজ, জজবা, শাহাদাতের তামান্না না থাকার কারণে আমরা পর্যুদস্ত হচ্ছি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩০ সময় দেখুন
ঈমানের তেজ, জজবা, শাহাদাতের তামান্না না থাকার কারণে আমরা পর্যুদস্ত হচ্ছি

মাওলানা দিদারুল ইসলাম: মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর পৃথিবীতে আগমনের (মতান্তরে) ৫০ দিন আগে আবরাহা যখন কাবা শরীফ ধ্বংস (দখল) করতে এসেছিল, তখন একটা পর্যায়ে কাবার দায়িত্বে থাকা আব্দুল মুত্তালিব কে বলা হয়েছিল, “তোমাদের কোন চাওয়া পাওয়া বা শর্ত আছে কি-না?”

তখন আব্দুল মোত্তালিব বলেছিলো, “হ্যাঁ, আমাদের বলার আছে। আর সেটা হলো, তোমরা আমাদের যে উট, ঘোড়া, ভেড়া আটক বা দখল করে নিয়েছো। সেগুলো ছেড়ে দাও।” তখন আবরাহা বলেছিল, “আমরা এসেছি, তোমাদের কাবা (ধ্বংস) দখল করতে। আর তোমরা চাচ্ছো বা বলতেছো তোমাদের উট, ঘোড়া, ভেড়া এগুলো ছেড়ে দিতে। বিষয় টা কী?”

তখন আব্দুল মোত্তালিব বলেছিলেন, “উট, ঘোড়া, ভেড়া এগুলোর দায়িত্ব আমাদের। সুতরাং সেগুলো ছেড়ে দাও। আর কাবা ঘরের দায়িত্ব (যার তিনি) মহান আল্লাহ তায়ালার। তার ঘর, তিনি নিজেই হেফাজত করবেন।”

সেদিন আল্লাহ তায়ালা গায়েবী মদদ দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে তার ঘরকে রক্ষা করেছিলেন। কিন্তু কেন জানেন?

তখনকার সময়ে পৃথিবীতে ঈমানদারের সংখ্যা ছিলোনা বললেই চলে। অথচ আজ একে একে আফগানিস্তান, আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন সহ মুসলিম অধ্যুষিত সকল দেশকে ইহুদিবাদীরা তাদের টার্গেটে পরিণত করেছে। এবং এখন পর্যন্ত তারা সফল। অথচ আল্লাহতালা কোন সহযোগিতা করছেন না। কেন জানেন! কারণ হলো আজ পৃথিবীতে প্রায় ২০০ কোটি মুসলমান বসবাস করছি। অথচ আমাদের সেই ঈমানের তেজ, জজবা, শাহাদাতের তামান্না না থাকার কারণে আমরা পর্যুদস্ত হচ্ছি। আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ঈমান বৃদ্ধি করে দিক। ফিলিস্তিনিদের উপর রহম করুক।

সাবেক সভাপতি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কয়রা উপজেলা শাখা এবং অফিস সহকারী খুলনা মহানগরী জামায়াতে ইসলামী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর