শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

উইএসবি স্পেশালাইজড হাসপাতাল এর টাঙ্গাইলের পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন
উইএসবি স্পেশালাইজড হাসপাতাল এর টাঙ্গাইলের পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় ও আলোচনা  সভা

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে উইএসবি স্পেশালাইজড হাসপাতাল এর পল্লী চিকিৎসকের শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সোমবার (৮ ডিসেম্ভর) সকালে উইএসবি স্পেশালাইজড হাসপাতাল ঢাকা এর আয়োজনে উপজেলার জাফরান হলরুমে প্রায় ১০০ জন পল্লী চিকিৎসক,স্থানীয় সেবিকা, মেডিসিন ব্যবসায়ী,ডায়াগনস্টিক সেন্টার মালিক এর সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো।

পল্লী চিকিৎসক আলহাজ্ব সোহরাব আলী সভাপতিত্বে খায়রুল খন্দকার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক মোঃ সাজেদ্দুজামান খান, ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল এর উপপরিচালক (কমিনিউকেশন+হেল্প ষ্টোর) মোঃ সুমন মিয়া, ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল এর উপপরিচালক (আইসিইউ) মো: কায়েছ আলী সহ জেলার বিভিন্ন উপজেলার পল্লী চিকিৎসক বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার এর সংবাদ কর্মী।

এ সময় প্রধান অতিথি চিকিৎসার বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে বক্তব্য বলেন এ অঞ্চলের মানুষগুলো আর্থিক সংকটের কারণে ঢাকা সহ দূরদূরান্তে উন্নত চিকিৎসা নিতে পারে না, আমাদের হাসপাতালে দেশবরেণ্যও স্বনামধন্য সার্জন,মেডিসিন,গাইনি,বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা চিকিৎসক প্রদান করা হচ্ছে। এছাড়া অল্প খরচে আধুনিক উন্নত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নানা বিধ রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা করা সহ উন্নত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আপনার যারা আমাদের হাসপাতালে রুগী পাঠাবেন তাদের সর্বত্র সেবা দেওয়ার চেষ্টা করি। আর যারা পল্লী চিকিৎসক আছেন আপনাদের ডাক্তার ভিজিট ছাড়া পরিক্ষা নিরীক্ষা একদম ফ্রী করা হয়। গরীব রুগীদের ফ্রীতে চিকিৎসা সেবা প্রধান করি থাকি। আপনাদের এলাকা থেকে একটি গাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর