বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

একদিনে ৬৩ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ সময় আরও ২৯০ জন আহত হয়েছেন। দেশটির সরকার বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল থেকে শুরু হওয়া ভয়াবহ বর্ষণে অধিকাংশ নিহত ব্যক্তি ভেঙে পড়া ভবনের নিচে চাপা পড়ে মারা গেছেন। বাকিরা হয় ডুবে গেছেন অথবা বিদ্যুতায়িত হয়েছেন।

রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডির কর্তৃপক্ষ বৃহস্পতিবারকে ছুটির দিন ঘোষণা করেছিল, যাতে মানুষ বাড়িতে থাকে। এ ছাড়া, শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি ফুলে ওঠা নদীর কাছাকাছি বসবাসকারীদের সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সর্বশেষ মৃত্যুর ঘটনায় জুন মাসের শেষের দিকে বর্ষা শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১৮০ জনে পৌঁছেছে। এর অর্ধেকেরও বেশি শিশু। বন্যার কারণে পাঞ্জাব জুড়ে বেশ কয়েকটি এক্সপ্রেসওয়ে বন্ধ হয়ে গেছে এবং বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

বৃহস্পতিবার প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক্স-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে জানিয়েছেন, বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করছে।’

গত ২৪ ঘণ্টায় চাকওয়াল শহরে ৪০০ মিমি বৃষ্টিপাত হয়েছে। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী নৌকাগুলো বন্যায় আটকে পড়া মানুষকে খুঁজে বের করার চেষ্টা করছে। সামরিক হেলিকপ্টারগুলোও ব্যাপকভাবে প্লাবিত এলাকাগুলোর ওপর চক্কর দিতে দেখা গেছে।

পাঞ্জাব কর্তৃপক্ষ সতর্ক করেছে, সপ্তাহান্ত জুড়ে আরও বৃষ্টি এবং আকস্মিক বন্যা শঙ্কার করা হচ্ছে। প্রদেশের হাজার হাজার উদ্ধারকর্মীকে প্রস্তুত রাখা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর