বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এক রাতে ইউক্রেনের ১৭ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৭ মে, ২০২২
  • ২৭৮ সময় দেখুন
এক রাতে ইউক্রেনের ১৭ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

৬ মে দিবাগত রাতে ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। এছাড়া তিনটি টচকা-ইউ মিসাইল ও নয়টি স্মের্চ মিসাইলও রয়েছে ধ্বংসের তালিকায়। শনিবার (৭ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি জানান, নাম না জানা ড্রোনগুলো ইউক্রেনের নিকোলায়েভ, সিগনালনয়ে, লিহাস্নকোইয়ি, ক্রাসনোগর্স্ক, ইয়াসিনোভাটায়া এবং জুগ্রেস অঞ্চলে ভূপাতিত করা হয়। তিনটি টচকা-ইউ মিসাইল এবং নয়টি স্মের্চ মিসাইল ইজিয়াম ও খারকোভ শহরে ধ্বংস করা হয়।

তিনি জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী গত রাতে ইউক্রেনের ২৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, মিসাইল ও আর্টিলারি বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর ৪৪টি কমান্ড পোস্ট এবং ১৯৬টি সামরিক পয়েন্ট এবং ইউক্রেনীয় সেনা ও সামরিক সরঞ্জাম স্থাপনা ধ্বংস করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর এ পর্যন্ত ১৫২টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ১১২টি হেলিকপ্টার, ৭৬২ নাম না জানা ড্রোন, ২৯৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ২৮৯৫টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান, ৩৩৩টি মাল্টিপল রকেট লঞ্চার, ১৩৬৪ ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ২৭১৬টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর