বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর আগে স্থানীয় সময় বুধবার (২১ মে) রাতে এই হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদন বলছে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে দুই ইসরায়েলি দূতাবাস কর্মী নিহত হয়েছেন।

সূত্র সিবিএসকে জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় হত্যার শিকার হন ওই দুই ব্যক্তি। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী আছেন। ঘটনাটি টার্গেট করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন বলছে, স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে এই হামলা হয়। ওই এলাকায় অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে, যার মধ্যে এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও রয়েছে।

বিবিসি লিখেছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মচারী একটি জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন। হামলাকারীর খোঁজ চলছে। সন্দেহভাজন হামলাকারী নীল জিন্স এবং নীল জ্যাকেট পরা ছিলনে।

ক্রিস্টি নোয়েম এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং আরও তথ্য নেওয়ার জন্য কাজ করছি। দয়া করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।’

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাটিকে ‘ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক্সে লিখেছেন, কূটনীতিকদের এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করার বিষয়টি একটি লাল রেখা অতিক্রম করছে। আমরা নিশ্চিত যে, মার্কিন কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এ ঘটনার পর পুলিশ ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। শহরের বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের একজন পুরুষ এবং একজন নারী হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর