সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

কমিউনিটি ব্যাংক ও প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৭৩ সময় দেখুন
কমিউনিটি ব্যাংক ও প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ এর মধ্যে চুক্তি স্বাক্ষর


ডিএমপি নিউজ: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ (পিডব্লিউসি বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের মধ্যে সম্প্রতি আইএসও ২৭০০১:২০১৩ আইএসএমএস পরামর্শ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী ও পিডব্লিউসি বাংলাদেশ এর ম্যানেজিং পার্টনার মামুন রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (২৯ জুন, ২০২১) বিকেলে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এসভিপি এন্ড চীফ মার্কেটিং অফিসার ইয়াসীর নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ চুক্তির মাধ্যমে পিডব্লিউসি বাংলাদেশ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আইএসও ২৭০০১:২০১৩ সনদ প্রাপ্তিতে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। কমিউনিটি ব্যাংক আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেশন প্রাপ্ত হলে ব্যাংকের নির্ভরযোগ্যতা, সিস্টেম এবং তথ্যের সুরক্ষা বৃদ্ধি পাবে যা কমিউনিটি ব্যাংকের গ্রাহক ও অংশীদারদের আস্থা বৃদ্ধি করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পিডব্লিউসি বাংলাদেশ এর পক্ষে রুমেসা হুসেন, পরিচালক, মোঃ আশিকুর রহমান, সহযোগী পরিচালক, জামিল আহমেদ সাদ, ব্যবস্থাপক এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে মোহাম্মদ আবদুল কাইউম খান, এসইভিপি ও চীফ ইনফরমেশন অফিসার, মোঃ তানজিম মোর্শেদ ভূঁইয়া, ভিপি ও হেড অফ কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী উক্ত অনুষ্ঠানে বলেন- “আমাদের অত্যাধুনিক ব্যাংকিং প্রযুক্তি ও পিডব্লিউসির কার্যকরী পরামর্শের সমন্বয়ে আমরা স্বল্পতম সময়ের মধ্যে আইএসও ২৭০০১:২০১৩ সনদটি অর্জন করবো বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।“





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom