মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত


ডিএমপি নিউজঃ কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট, ২০২১) ঢাকাস্থ পুলিশ সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও  কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। বৈঠকে ব্যাংকের বিভিন্ন এজেন্ডায় গুরুত্বপূর্ণ  বিনিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মধ্যে, ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড ইন্সপেকশন), চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম, ডিজি (এ্যাডিশনাল আইজি), র‌্যাব, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউলহক চৌধুরী উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর